গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Kolkata খসড়া তালিকায় নাম জানতে ওয়েবসাইটে ক্লিক

    খসড়া তালিকায় নাম জানতে ওয়েবসাইটে ক্লিক

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    কমিশনের ঘোষণামত প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রথমে নাম বাদের একটি তালিকা প্রকাশ করা হয়, যা দেখা যাবে সিইওওয়েস্টবেঙ্গল ডট ডব্লুবি ডট জিওভি ডট ইন ওয়েবসাইটে, এরপরই খসড়া তালিকাও প্রকাশ পায়। কমিশনের ওয়েবসাইটে ভোটারস ডট ইসিআই ডট গভ ডট ইন কিংবা প্লেস্টোর থেকে ইসিআইনেট অ্যাপ ডাউনলোড করে জানা যাবে নাম বাদ গিয়েছে কিনা।
    নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল ৫৮ লাখেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই তালিকা দেখা যাবে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও খসড়া তালিকা দেখা। সেখানেও নাম ও ভোটার কার্ডের নম্বর দিলেই দেখা যাবে তালিকা। অনলাইনে ভোটাররা নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইসিআই ডট গভ ডট ইন, সিইও ওয়েস্টবেঙ্গলের ওয়েবসাইট সিইওওয়েস্টবেঙ্গল ডট ডব্লুবি ডট গভ ডট ইন এবং ইসিআই নেট অ্যাপেও জানা যাবে। নির্বাচন কমিশনের অ্যাপ খুললেই একাধিক অপশন চোখে পড়বে। সেখানেই সবুজ রঙের একটি বক্সে লেখা থাকবে সার্চ ইয়োর নেম ইন ভোটার লিস্ট। ওই বক্সে ট্যাপ বা ক্লিক করলেই নতুন পেজ খুলে যাবে। নতুন পেজের ওপর বাঁ দিকেই আবার সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট নামে একটি অপশন দেখা যাবে।
    সেটিতে ক্লিক করলে সার্চ বাই ভোটার আইডি এপিক অফশনে যেতে হবে। এছাড়াও বিএলওদের কাছে খসড়া তালিকার হার্ড কপি থাকছে। নিজের বুথের বিএলও-র কাছে গিয়ে ভোটাররা যাচাই করতে পারবেন তালিকায় নাম রয়েছে কিনা। এজন্য বিএলওদের একমাস বুথে থাকতে হবে।