মাছ ঢাকা গেলেও শাক কিভাবে ঢাকবে, প্রশ্ন বিরোধীদের

0
180
ছবি সৌজন্যে :ফেসবুক

শাক দিয়ে মাছ ঢাকা যেতে পারে, কিন্তু শাকটা কিভাবে ঢাকবেন। তাহেরপুরে প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে গিয়ে অরূপ বিশ্বাসের পদত্যাগকে কার্যত লোকদেখানো বলেছেন শমীক ভট্টাচার্য।

রাজ্য বিজেপি সভাপতি বলেছেন শনিবার মেসি ইভেন্ট একা অরূপ বিশ্বাস কিংবা আয়োজক সংস্থার প্রধান শতদ্রু দত্তর দ্বারা সম্ভব নয়। যেটা হয়েছে সেটা প্রাতিষ্ঠানিক লুঠের পরিকল্পনা। অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি রাজীব কুমারকে স্কেপগোট করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী বলেছেন যুবভারতীতে পুলিশিং দেখার ব্যবস্থা রাজীব কুমারের ছিল ঠিকই, কিন্তু সেখানে তিনি অবশ্যই অসফল হয়েছে। তাহলে ৩০ টাকার বোতল কিভাবে ৩০০ টাকায় বিক্রি হল তার দায় কার। সুকান্ত মজুমদার প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী কেন ইস্তফা দেবেন না। কার্যত একই বক্তব্য সিপিএমের।

অরূপ বিশ্বাসের পদত্যাগ লোকদেখানো, নাটক বলে কটাক্ষ করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তীও।