গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Kolkata অরূপের অব্যাহতি পুরোটাই নাটক: শুভেন্দু

    অরূপের অব্যাহতি পুরোটাই নাটক: শুভেন্দু

    0
    71
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অরূপ বিশ্বাসকে ক্রীড়ামন্ত্রকের দায়িত্ব থেকে অব্যাহতিকে পুরোটাই নাটক বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

    তাঁর কথায় মামলা থেকে বাঁচতে নাটক সাজানো হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতার দাবি ২২ হাজার টিকিট প্রধান উদ্যোক্তা শতদ্রু দত্তকে অরূপ বিশ্বাসের মাধ্যমে দিতে হয়েছে তৃণমূলকে। রাজ্যের বিরোধী দলনেতার আরাও দাবি হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে টিকিটি বিক্রি থেকে। এরসঙ্গে জল এবং পানীয় জলের বোতলের টেন্ডারও রয়েছে। তার প্রশ্ন এর তদন্ত কে করবে। পদত্যাগ নয়, অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। মেসিকাণ্ডের দায়ভার নিয়ে চিঠি দেওয়ার পরেই ক্রীড়ামন্ত্রকের পদ থেকে আপাতত অরূপ বিশ্বাসকে অব্যাহতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব নিজেই নিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন যুবভারতীতে শনিবার মানুষের যে ভোগান্তি হয়েছে তার মাশুল দিতে হবে। শুধু ইস্তফায় কাজ হবে না। মেসির কলকাতার ইভেন্ট যেভাবে পণ্ড হয়েছে তাতে অনেক ক্ষতি হয়েছে। দর্শকরা মানসিক ট্রমায় রয়েছেন।

    অরাজক ঘটনায় ছোট ছেলেমেয়েরা ভয় পেয়েছে। এতদিনের স্বপ্ন, সাধারণ মানুষের এতগুলো টাকা নষ্ট হয়েছে, বংলার মুখ পুড়েছে। এরজন্য দায় নিশ্চিত করে গ্রেফতার করতে হবে।