
তালিকায় নাম নেই, নিজেকে মৃত ঘোষণা করেছেন ডানকুনির ৩৬ বছর বয়সী কাউন্সিলর। খসড়া ভোটার তালিকা বেরতেই জীবিত কাউন্সিলর হয়ে গিয়েছেন মৃত। হুগলির ডানকুনির ১৮ নম্বর ওয়ার্ডে এমন ঘটনায় শোরগোল পড়েছে।
মঙ্গলবার পশ্চিমবঙ্গের ভোটারদের খসড়া তালিকা প্রকাশের আগে কমিশনের তরফে বুদ্ধভিত্তিক মৃত এবং স্থানান্তরিতদের তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় নিজেকে মৃত দেখে হতবাক ডানকুনি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সূর্য দে। তালিকায় মৃত দেখার পরই সদলবলে কালীপুর শ্মশানে পৌঁছে যান তিনি। তাঁর আবেদন কমিশনের আধিকারিকরা এসে যেন তাঁকে চুল্লিতে ঢুকিয়ে দেন।
এই ঘটনা নিয়ে শোরগোল হতেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। জেলাশাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে।






