
মুখ্যমন্ত্রীকে লেখা অরূপ বিশ্বাসের চিঠিতে মা-বাপ নেই, এরাই আবার বাঙালি অস্মিতা নিয়ে কথা বলে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মুখ্যমন্ত্রীকে লেখা অরূপ বিশ্বাসের চিঠি পোস্ট করে এভাবেই খোঁচা দিয়েছেন সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী লিখেছেন মুখে জয় বাংলা স্লোগান দিয়ে আর দিনভর বাঙালি অস্মিতা নিয়ে ধোঁকাবাজির রাজনীতি করেন ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর মন্ত্রিসভা এবং দল তৃণমূল যে এমন অশিক্ষিতদের দিয়ে পরিপূর্ণ, তার কোনও খোঁজই তিনি রাখেন না। চিঠিতে লাল মার্ক দিয়ে দেখানো হয়েছে পদত্যাগের চিঠিতে ক্রীড়ামন্ত্রী ক্রীড়া শব্দটির বানানই বারবার ভুল করেছেন।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করে মন্ত্রীর চিঠি প্রকাশ্যে এনেছেন তিনি ২বার দুটি চিঠির পোস্ট করেছেন, যদিও কোনওটিতেই ভুলের অভাব নেই। শেষে আক্রমণ করে বলেছেন এটাই তৃণমূল অশিক্ষিত, দুর্বিনীত এবং অমার্জিত।








