গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International হাদির-কাণ্ডে জড়িতদের ছাড় হবে না : প্রধান উপদেষ্টা

    হাদির-কাণ্ডে জড়িতদের ছাড় হবে না : প্রধান উপদেষ্টা

    0
    66
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্মদ ইউনূস।
    তিনি বলেছেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চান— যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেছেন, দেশবাসীর সামনে আজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে উপস্থিত হয়েছেন। এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছেন— জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সম্প্রতি যে হামলার ঘটনা ঘটেছে, তা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়— এটি বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথচলার ওপর আঘাত।
    তাঁর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। এরইমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।