
তৃণমূল-বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান যুদ্ধে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল। অর্জুন সিংয়ের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূলের কর্মী সমর্থকরা।
পাল্টা জয় শ্রীরাম, অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান দেয় বিজেপি। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে জগদ্দলে অর্জুন সিংয়ের বাড়ির সামনে। এর আগে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক অর্জুন সিংয়ের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। একজনও কর্মী সমর্থকের গায়ে হাত পড়লে বিজেপি নেতা অর্জুন সিংকে দেখে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন পার্থ ভৌমিক। পুলিশ ছাড়া বেরিয়ে দেখাক পার্থ ভৌমিক। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন অর্জুন সিং। বিজেপি নেতা বলেছেন তিনি নয়, এখানকার মানুষ বুঝিয়ে দেবে পার্থ ভৌমিক, সোমনাথ শ্যামকে।
বুধবার জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের নেতৃত্বে অর্জুন সিংয়ের বাড়ির সামনে স্লোগান দেয় তৃণমূল। তিনিও অর্জুন সিংকে সিকিউরিটি ছাড়া বাইরে বেরনোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
