গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home International ঢাকায় ভারতীয় দূতাবাস উদ্বেগ! বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

    ঢাকায় ভারতীয় দূতাবাস উদ্বেগ! বাংলাদেশি রাষ্ট্রদূতকে তলব

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    এ বার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাকে তলব করেছে ভারতের বিদেশ মন্ত্রক।  সঙ্গে ভারত আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক প্রতিবাদপত্র বা ডিমার্শ জারি করেছে। এরপরই তলবে সারা দিয়ে হাজিরা দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লা।
    দিন কয়েক আগেই ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের বিদেশ মন্ত্রক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড নিয়ে উদ্বেগপ্রকাশ করে বার্তা দেওয়া হয়েছিল ভারতকে। সংবাদসংস্থা সূত্রে খবর, জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র নেতা হাসনাত আবদুল্লার ভারতবিরোধী বক্তৃতার প্রেক্ষিতে এই তলব। তিনি তাঁর বক্তৃতায় সেভেন সিস্টার্স’কে ভারতের মানচিত্র থেকে আলাদা করে দেওয়ার আহ্বান করেন। তার পরেই ঢাকায় ভারতীয় দূতাবাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে ভারত সরকার। এদিকে, চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষিতে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভ্যাক সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভারতীয় হাইকমিশন।
    বুধবার দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব আবেদনকারীর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের সবাইকে পরবর্তীতে নতুন তারিখে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে।