গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ভারতের অর্থনীতি মজবুতে শিল্প গুরুত্বপূর্ণ : রাহুল 

    ভারতের অর্থনীতি মজবুতে শিল্প গুরুত্বপূর্ণ : রাহুল 

    0
    109
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের অর্থনীতিকে মজবুত করতে উৎপাদন শিল্পের ভূমিকা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেকথা ফের একবার মনে করিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাঁচ দিনের জার্মানি সফরের অংশ হিসেবে বুধবার তিনি মিউনিখে বিএমডব্লু ঘুরে দেখেন।
    তাঁর বক্তব্যে উঠে এল, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং বিশ্ববাজারে ভারতের অবস্থান মজবুত করতে উৎপাদন ক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিএমডব্লু  কারখানা ঘুরে দেখার অভিজ্ঞতাকে দারুণ বলে উল্লেখ করেছেন রাহুল গান্ধী। তিনি জানিয়েছেন, সেখানে তৈরি হওয়া ৪৫০ সিসির একটি মোটরবাইক যেটি টিভিএস–এর সঙ্গে যৌথভাবে তৈরি, তাঁকে বিশেষভাবে আকর্ষণ করেছে। রাহুলের কথায়, এই বাইক বাজারে ভালো সাড়া ফেলবে বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে তিনি জানান, জার্মানির মতো একটি আন্তর্জাতিক সংস্থায় ভারতের জাতীয় পতাকা রয়েছে, এটি তাঁর কাছে গর্বের বিষয়।
    রাহুল গান্ধী বলেছেন, যে কোনও দেশের সাফল্যের মূল চাবিকাঠি হল উৎপাদন। ভারতকে এখন আরও বেশি উৎপাদন করতে হবে। কিন্তু বাস্তবটা অন্যরকম, আমাদের দেশে উৎপাদন ক্ষেত্র ক্রমশ দুর্বল হচ্ছে। অথচ এই ক্ষেত্রেরই দ্রুত বৃদ্ধি হওয়া উচিত।