
পুলিশের পর এবার বিডিও-র ছাল তোলার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বুধবার ডেপুটেশন দিতে গিয়ে আবারও বিতর্কে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক।
বিজেপি বিধায়ককে সমাজবিরোধী বলে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। অভিযোগ বিজেপির গাইঘাটার পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা মণ্ডল ঘোষ বিডিও অফিসে গেলে তাঁকে অপমান করেন জয়েন্ট বিডিও। তারই প্রতিবাদে গাইঘাটার বিডিও অফিসে বিজেপির কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখায়। পরে ডেপুটেশন দেওয়া হয়। সেখানেই বিজেপি বিধায়ক স্বপন মজুমদার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে বলেছেন কেউ তৃণমূলের দালালি করলে চেলাকাঠ দিয়ে পিটিয়ে ছাল তুলে নেবেন। একজন মহিলাকে অপমান করায় জয়েন্ট বিডিওর ক্ষমা চাওয়ার দাবি তোলেন তিনি।
এরপরেই পাল্টা স্বপন মজুমদারকে আক্রমণ করে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন এসআইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিজেপিকে মানুষ তাড়া করবে।
