গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports বাড়ল বিশ্বকাপের পুরস্কার মূল্য

    বাড়ল বিশ্বকাপের পুরস্কার মূল্য

    0
    165
    ছবি সৌজন্যে : এক্স

    আগামী বছর ১১ জুন থেকে শুরু ফুটবল বিশ্বকাপ। তার আগে ফুটবল বিশ্বকাপে পুরস্কারমূল্য অনেকটাই বৃদ্ধি করল ফিফা।

    এই অঙ্কের হিসাবে বিশ্বকাপ জয়ী দল পাবে ৫০ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪৫১ কোটি টাকা। তবে এই পুরস্কারমূল্য ক্লাব বিশ্বকাপের থেকে কম। যা নিয়ে প্রশ্ন উঠেছে, দেশের থেকে কি ক্লাবকে বেশি গুরুত্ব দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা?২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপ জয়ী দল পেয়েছিল ৩৭৯ কোটি এবং ৩৪৩ কোটি টাকা। প্রত্যেক বার টাকার পরিমাণ বাড়লেও ২০২৬ সালের বিশ্বকাপে বিজয়ী দলের পুরস্কারমূল্য বেড়েছে প্রায় ৮২ কোটি টাকা। ২০২৬ বিশ্বকাপের জন্য ৬৫৫ মিলিয়ন ডলার পুরস্কারমূল্য ঘোষণা করেছে ফিফা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৫৬৩ কোটি টাকা। ২০২২ সালের কাতার বিশ্বকাপে পুরস্কারমূল্য হিসাবে ফিফা খবচ করেছিল ৪৩৭ মিলিয়ন ডলার।১৯৮২ সাল থেকে বিশ্বকাপের পুরস্কারমূল্য প্রকাশ করে আসছে ফিফা।

    সেই বছর ইটালি বিশ্বকাপ জিতে ২২ লক্ষ ডলার আর্থিক পুরস্কার পেয়েছিল। আর ২০১৬ সালের পুরস্কারমূল্য প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এবারের পুরস্কারমূল্যই বুঝিয়ে দিচ্ছে বিশ্বকাপ আর্থিকভাবে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।