গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International নজরুলের পাশে সমাধিস্থ হবেন হাদি

    নজরুলের পাশে সমাধিস্থ হবেন হাদি

    0
    116
    ছবি সৌজন্যে : এক্স

    শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।

    বাংলাদেশের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজের এক পোস্টে সতর্ক করে বলা হয়েছে,শহীদ ওসমান হাদির জানাজায় যারা অংশ নিতে আসবেন তারা কোনো ধরনের ব‍্যাগ বা ভারী বস্তু বহন না করার জন‍্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকায় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে বি বি সি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদমাধ্যমের খবর ওসমান হাদিকে কবি নজরুলের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিবারের দাবিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তার আগে ওসমান হাদির মরদেহ মিছিলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আনা হবে। তবে তার মরদেহ দেখার কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

    এদিকে শরিফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতার করতে হবে।এ ঘটনায় যারা জড়িত ছিলেন তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। জুলাইযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত নারী প্রয়াসের তরফে এই দাবি তোলা হয়েছে। সংগঠনের সভানেত্রী শামীমা নাসরীন বলেছেন।