গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad বিজেপি কর্মীদের যেতে বাধা পুলিশের-অভিযোগ, গো ব্যাক পোস্টারও

    বিজেপি কর্মীদের যেতে বাধা পুলিশের-অভিযোগ, গো ব্যাক পোস্টারও

    0
    143
    ছবি সৌজন্যে : নিজস্ব

    তাহেরপুরের সভায় যেতে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদ জেলা পুলিশের বিরুদ্ধে। মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতি মলয় মহাজনের অভিযোগ বেলডাঙা, রেজিনগর সহ বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের তাহেরপুরের সভায় যেতে বাধা দিয়েছে পুলিশ।

    জাতীয় সড়ক ওয়ান ওয়ে করে দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের গাড়ি যানজটের মধ্যে পড়ে। যদিও পুলিশের দাবি রাস্তা রক্ষণাবেক্ষণের কাজের কারণে ওয়ান ওয়ে করা হয়েছে। পুলিশের সঙ্গে কথাকাটাতে জড়িয়ে পড়েন মুর্শিদাবাদের বিজেপির জেলা সভাপতি মলয় মহাজন। এদিকে প্রধানমন্ত্রীর সফরের আগেই নদিয়ার চাকদায় গো ব্যাক মোদী পোস্টার দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। চাকদায় ১২ নম্বর জাতীয় সড়কে উড়ালপুলের ওপর জাতীয় সড়কজুড়ে দেখা যায় মোদী বিরোধী পোস্টার এবং ফ্লেক্স।

    এসআইআর-র ৫ লাখ মতুয়াদের নাম বাদ কেন, প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে। পাশাপাশি প্রধানমন্ত্রীর সভাকে নাগরিকত্ব হরণের সভা বলেও কটাক্ষ করা হয়েছে পোস্টারে।