গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্কবার্তা আমেরিকার

    বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্কবার্তা আমেরিকার

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, প্রয়াত ছাত্রনেতা ওসমান হাদির শেষকৃত্যের জমায়েত থেকেও হিংসা ছড়াতে পারে! এই মর্মে বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করেছে আমেরিকা।
    আমেরিকার সতর্কবার্তায় শেষকৃত্যের সময় মার্কিন নাগরিকদের ঢাকা এবং সংলগ্ন এলাকা এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকার মার্কিন দূতাবাসের সোশ্যাল মিডিয়া  অ্যাকাউন্ট থেকে পোস্ট করা বার্তায় লেখা হয়েছে, জমায়েত আপাত ভাবে শান্তিপূর্ণ হলেও তা হিংসাত্মক রূপ নিতে পারে। মার্কিন নাগরিকেরা বিক্ষোভের কিংবা বড় জমায়েতের মুখোমুখি হতে পারেন বলেও জানানো হয়েছে। এই পরিস্থিতিতে হাতে সময় নিয়ে বেরোনো, স্থানীয় সংবাদসংস্থাগুলির উপর নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
    শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় হাদির মরদেহ। হাদির স্মৃতির প্রতি সম্মান জানাতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে।