গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি

    আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি

    0
    89
    ছবি সৌজন্যে : এক্স

    ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তেহরান, আমেরিকার সাথে আলোচনার ক্ষেত্রে কোনো ধরনের অবমাননাকর শর্ত মেনে নেবে না। তিনি অভিযোগ করেন,ওয়াশিংটন আলোচনার আড়ালে মূলত ইরানের সামরিক শক্তি খর্ব করার চেষ্টা করছে।

    তেহরানে উচ্চপদস্থ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেছেন।পেজেশকিয়ান বলেছেন, শত্রুরা ইরানের ক্ষমতার প্রতিটি স্তম্ভ কেড়ে নিতে চায় যাতে ইহুদি শাসনের সামনে তেহরানকে অসহায় করে তোলা যায়। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান শান্তি চায়, তবে কোনো পক্ষ থেকে খবরদারি বা জবরদস্তি বরদাস্ত করা হবে না।ইরানি প্রেসিডেন্ট আরও বলেছেন, ইরান এর আগে আমেরিকার সাথে চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আন্তরিকভাবে আলোচনায় যুক্ত ছিল। কিন্তু জুন মাসের মাঝামাঝি সময়ে শুরু হওয়া যুদ্ধ সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে। বর্তমানে ওয়াশিংটন আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য যেসব কঠিন ও অবমাননাকর শর্ত জুড়ে দিচ্ছে তা প্রত্যাখ্যান করে পেজেশকিয়ান বলেছেন, ইরান কখনোই কোনো ধরনের অবমাননার কাছে মাথা নত করবে না। দুর্বল ও খণ্ডিত ইরানকে তিনি মেনে নেবেন না।

    তার মতে, আমেরিকা মূলত আলোচনার টেবিলে ইরানকে নিরস্ত্র করতে চাইছে, যা দেশটির সার্বভৌমত্বের পরিপন্থী।