গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home East Medinipur লগ্নজিতাকে হেনস্থায় গ্রেফতার স্কুলমালিক, ওসির বিরুদ্ধেও তদন্ত

    লগ্নজিতাকে হেনস্থায় গ্রেফতার স্কুলমালিক, ওসির বিরুদ্ধেও তদন্ত

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় স্কুলমালিককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে।
    তিনি জানিয়েছেন এসডিপিও স্তরের কোনও আধিকারিক এই ঘটনার তদন্ত করছেন। অভিযোগ ওঠে লগ্নজিতাকে দীর্ঘক্ষণ থানায় বসিয়ে রাখা হয়। এমনকি এফআইআর না নিয়ে জেনারেল ডায়েরি করতে বলা হয়। কেন এফ আইআর না করে জেনারেল ডায়েরি করতে বলা হয়েছে সেই বিষয়ে তদন্ত করা হবে। এসপি জানিয়েছেন সব অভিযোগই তদন্ত করে দেখা হবে। কাউকে রেয়াত করা হবে না। লগ্নজিতা চক্রবর্তী জানিয়েছেন ভগবানপুর থানা এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে একটি অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন। অভিযোগ অনুষ্ঠান চলাকালীন তাঁকে হেনস্থার শিকার হতে হয়েছে। গায়িকার অভিযোগ দেবী চৌধুরাণী ছবির জাগো মা গানটি গেয়েছিলেন তিনি। তার কিছু পরেই দর্শকাসন থেকে অভিযুক্ত মেহেবুব মল্লিক তাঁকে সরাসরি বলেন অনেক জাগো মা হয়েছে এবার সেকুলার গা। শিল্পীকে তুই তোকারি করেন মেহেবুব।
    তাঁকে কটূক্তি করা হয় বলে অভিযোগ। এরপরেই মঞ্চ ছাড়েন লগ্নজিতা। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরেই মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করে পুলিশ।