গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কলেজস্ট্রিটে রবীন্দ্র-নজরুলের গানে প্রতিবাদ

    ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে কলেজস্ট্রিটে রবীন্দ্র-নজরুলের গানে প্রতিবাদ

    0
    102
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে রবীন্দ্র-নজরুলের গান গেয়ে প্রতিবাদে সামিল হয়েছেন আর জি কর আন্দোলনের মুখ রিমঝিমরা। কলেজ স্কোয়ারে এই প্রতিবাদ মঞ্চে সামিল হয়েছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

    বাংলাদেশে কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে তার মধ্যে মৌলবাদ-র ছাপ স্পষ্ট। হাদি-র মৃত্যুর পর যেভাবে অ্যান্টি ইন্ডিয়ান স্লোগান দেওয়া হচ্ছে। হিন্দুদের ওপর নিযাচন চলছে তারই বিরুদ্ধে এই বিক্ষোভ। শুধু বাংলাদেশে নয়, এদেশেও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন তাঁরা। কর্মসূচির নাম দেওয়া হয়েছে বিহার থেকে বাংলাদেশ ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সম্মিলিত রবীন্দ্র-নজরুলগীতি গেয়ে প্রতিবাদ।

    প্রতিবাদীদের অন্যতম মুখ রিমঝিম বলেছেন আগামী দিনে এই আন্দোলন রাজপথেই থাকবে এবং মৌলবাদীদের বিরুদ্ধে আন্দোলন আরেও তীব্র হবে।