গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata বড়দিনের আগে আরও নামবে পারদ! কুয়াশাও 

    বড়দিনের আগে আরও নামবে পারদ! কুয়াশাও 

    0
    80
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বড়দিনের আগেই হিমের পরশ লেগেছে শহরে। উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা থেকে শহর।
    কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বড়দিনের আগে রাজ্যে আরও পারদপতন হতে পারে। এমনকি, কলকাতার তাপমাত্রা পৌঁছে যেতে পারে ১২-১৩ ডিগ্রির ঘরে!  সঙ্গে কুয়াশায় ঢেকেছে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।
    তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমে যেতে পারে। তারপর থেকে ধীরে ধীরে পারদপতন শুরু হবে।