একটু আগে খবর পেলে হয়তো বাঁচানো যেত দিপুকে! 

0
92
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
ঠিক সময়ে খবর পেলে হয়তো প্রাণে বেঁচে যেতেন বাংলাদেশের হিন্দু যুবক দিপুচন্দ্র দাস! বাংলাদেশের ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে খুনের পর দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় এমনটাই জানিয়েছে সে দেশের পুলিশ। ওই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র হাতে গ্রেফতার হয়েছেন ১২ জন।
র‌্যাব জানিয়েছে, ওই যুবক উস্কানিমূলক কোনও মন্তব্য করেছিলেন, এমন প্রমাণ এখনও মেলেনি। বছর ২৭-এর দিপু যে পোশাক কারখানায় কাজ করতেন, সেখানকার শ্রমিক এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।ময়মনসিংহের শিল্প পুলিশ সুপার মহম্মদ ফারহাদ হোসেন খান বলেছেন, ঠিক সময়ে ফোন করলে হয়তো দিপুর প্রাণ বাঁচানো যেত, কিন্তু ফোন আসেনি। এসপি-র আরও অভিযোগ, কারখানার কোনও কর্তা তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।
ভালুকা মডেল থানার ওসি মহম্মদ জাহিদুল ইসলামও বলছেন, ঘটনার সূত্রপাত যখন, সে সময় পুলিশে খবর দিলে হয়তো ওই শ্রমিককে উদ্ধার করা যেত। কিন্তু তাঁরা শেষ মুহূর্তে খবর পান।