গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Sports লড়াইয়ে টিকে থাকল অ্যাস্টন ভিলা

    লড়াইয়ে টিকে থাকল অ্যাস্টন ভিলা

    0
    154
    ছবি সৌজন্যে : এক্স

    উনাই এমেরিকে জিনিয়াস আখ্যা দিলেও মাঠে অ্যাস্টন ভিলার সাফল্যের পেছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে তরুণ ফরোয়ার্ড মর্গান রজার্স।

    তার দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়নশিপ দৌড়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ভিলা।ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয় পেল অ্যাস্টন ভিলা। এই ম্যাচে ভিলার হয়ে দু’ গোলই করেন ২৩ বছর বয়সী রজার্স, যার মধ্যে প্রথম গোলটি ছিল দৃষ্টিনন্দন এক শট।চলতি সিজনে রজার্সের ধারাবাহিক পারফরম্যান্স তাকে ইংল্যান্ড কোচ থমাস টুখেলের বিশ্বকাপ পরিকল্পনার সম্ভাব্য গুরুত্বপূর্ণ অংশ হিসেবেও বিবেচনায় এনেছে। তার নৈপূণে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ-র স্বপ্ন দেখাচ্ছে অ্যাস্টন ভিলাকে।গত সিজনের শুরু থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ২১ গোল করেছেন রজার্স। মর্গান রজার্স শীর্ষ লিগে ২০ বা তার বেশি গোল করা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

    চলতি প্রিমিয়ার লিগে ভিলার হয়ে সর্বোচ্চ সাত গোল করেছেন তিনি, যার মধ্যে শেষ দুই ম্যাচেই এসেছে চার গোল।