যুবভারতী-কাণ্ডে ৩ জনস্বার্থ মামলায় রায় স্থগিত

0
140
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক ঝলক দেখার আশায় জমায়েত, কিন্তু মাঠে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় ভাঙচুর, জল-বিতর্ক এবং আর্থিক ক্ষতিপূরণ—এই তিনটি বিষয় ঘিরে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি শেষ হল। তবে রায়দান আপাতত স্থগিত রাখলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
শুনানিতে বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য দাবি করেন, ১৩ ডিসেম্বর যুবভারতীতে মেসির অনুষ্ঠানের জন্য অগাস্ট মাস থেকেই ব্যাপক প্রচার চালানো হয়। প্রচারে বলা হয়েছিল, মেসি মাঠে এসে কিছুক্ষণ বল নিয়ে খেলবেন এবং সংবর্ধনাও গ্রহণ করবেন। কিন্তু বাস্তবে তা ঘটেনি।মামলাকারী ময়ূখ বিশ্বাসের পক্ষে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় সিএজি দিয়ে অডিট এবং সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অথরিটিকে দিয়ে তদন্তের দাবি জানান। তাঁর বক্তব্য, টিকিটে রাজ্যের ক্রীড়া দফতরের সিল থাকায় পুরো অনুষ্ঠান আসলে রাজ্যেরই দায়িত্ব। তাই ইডি দিয়ে তদন্ত প্রয়োজন।
তৃতীয় মামলাকারীর পক্ষে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন, ফুটবল ম্যাচের নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি হয়েছে। রাজ্যের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী ঘটনার পরই সংবেদনশীলতার পরিচয় দিয়ে ক্ষমা চেয়েছেন এবং প্রাক্তন বিচারপতিকে দিয়ে অনুসন্ধান কমিটি গঠন করেছেন।