ফোনে কথা, পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন স্বামীর! 

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব
ফোনে কথা বলা নিয়ে অশান্তির কারণে স্রেফ সন্দেহের বশে বধূকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃতা শুভ্রা সরদার। বারুইপুর থানার কাটাখাল এলাকার বাসিন্দা ছিলেন তিনি। জানা গিয়েছে, গত এপ্রিলে পরিবারের সম্মতিতেই এক হয় চার হাত। এরপর থেকেই সমস্যার শুরু। জানা যায়, শুভ্রা ফোনে কথা বললে তা নিয়ে অশান্তি করতেন রানা। কারণ, তাঁর সন্দেহ ছিল পরকীয়ায় জড়িয়েছেন স্ত্রী। এরই মাঝে গত সপ্তাহে পৌষমেলা উপলক্ষে বাপের বাড়ি যান শুভ্রা। রবিবার শ্বশুর গিয়ে তাঁকে ফিরিয়ে নিয়ে যান। এরপর সোমবারই বাড়িতে পৌঁছয় মেয়ের মৃত্যুর সংবাদ। মৃতার বাপের বাড়ির সদস্যদের কথায়, শুভ্রার শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।
তাঁরা নিশ্চিত যে শুভ্রাকে খুন করা হয়েছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।