গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ইডি-সিবিআই বিজেপির অস্ত্র, আক্রমণ রাহুলের

    ইডি-সিবিআই বিজেপির অস্ত্র, আক্রমণ রাহুলের

    0
    55
    ছবি সৌজন্যে : এক্স
    দেশের তদন্তকারী সংস্থা এবং গোটা প্রাতিষ্ঠানিক কাঠামোকেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে কেন্দ্রের শাসকদল বিজেপি। জার্মানিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
    কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা বলেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন-কে বিরোধীদের দমন করতে কাজে লাগানো হচ্ছে। অথচ বিজেপির বিরুদ্ধে এই দুই সংস্থার একটিও মামলা নেই। রাহুলের কথায়, ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর সর্বাত্মক দখলদারি চলছে।
    গোটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থার উপর পূর্ণমাত্রার আক্রমণ চলছে। লোকসভার বিরোধী দলনেতা আরও অভিযোগ করেছেন, কোনও ব্যবসায়ী যদি কংগ্রেসকে সমর্থন করেন, তবে তাঁকে ভয় দেখানো হয়। তাঁর দাবি, ভারতের প্রাতিষ্ঠানিক কাঠামো এখন আর সেইভাবে কাজ করছে না, যেভাবে একটি গণতান্ত্রিক ব্যবস্থায় করার কথা।