গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ভোটচুরি নিয়ে ফের সরব রাহুল গান্ধী 

    ভোটচুরি নিয়ে ফের সরব রাহুল গান্ধী 

    0
    54
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের একাধিক রাজ্যের নির্বাচনে ভোটচুরি নিয়ে ফের একবার বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জার্মানিতে বক্তৃতার এক পর্যায়ে ফের ভোট চুরি’র অভিযোগ তোলেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।
    তাঁর দাবি, ২০২৪ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে কারচুপি করা হয়েছিল। এই অভিযোগ তিনি আগেও একাধিকবার তুলেছেন। রাহুল বলেছেন, কংগ্রেস তেলেঙ্গানা, হিমাচল প্রদেশে নির্বাচন জিতেছে। কিন্তু ভারতের নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আমরা প্রশ্ন তুলছেন।
    হরিয়ানার নির্বাচনে কংগ্রেস যে জিতেছে, তার প্রমাণ আমরা সন্দেহাতীতভাবে তুলে ধরেছেন। এমনকি মহারাষ্ট্রের নির্বাচনও ন্যায্য ছিল বলে আমরা মনে করে না। তিনি জানিয়েছেন, ভোটার তালিকায় ডুপ্লিকেট নামসহ একাধিক অনিয়মের প্রমাণ নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হলেও কোনও জবাব পাওয়া যায়নি।