গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports মাঠের বাইরে ব্রুনো ফার্নান্দেস

    মাঠের বাইরে ব্রুনো ফার্নান্দেস

    0
    96
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-১ গোলে হেরে আরও একটি বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইনজুরিতে পড়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস।

    ভিলা পার্কে ভিলার বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই হ্যামস্ট্রিংয়ে চোট পান ফার্নান্দেস। এরপরও কিছুক্ষণ খেলা চালিয়ে যান তিনি। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেনি। বিরতির পর তার জায়গায় মাঠে নামেন লিসান্দ্রো মার্টিনেজ।ম্যাচের পরে ফার্নান্দেসের দীর্ঘদিনের জন্য ছিটকে পড়ার বিষয়টি নিশ্চিত করেন ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। ইউনাইটেড কোচ বলেছেন, আমার মনে হয়, তার চোট সফট টিস্যুতে, তাই তার ফিরতে কিছুদিন সময় লাগবে। বেশ কয়েকটা ম্যাচে সে খেলতে পারবে না বলেই মনে হচ্ছে, যদিও নিশ্চিতভাবে আমি জানি না, দেখা যাক।

    এই বিষয়গুলো কখনওই নিয়ন্ত্রণ করা যায় না। সে এমন একজন যে সবসময় ফিট থাকে, তাই ভালোভাবে সেরে উঠতে পারবে,কিন্তু আমরা জানি না কতদিন লাগবে।