সোদপুরের আবাসনে দুই বোনের দেহ

0
143
ছবি সৌজন্যে : নিজস্ব
সোদপুরের আবাসনে দুই বোনের দেহ উদ্ধারে শোরগোল পড়েছে। অসুস্থতা, অনাহার নাকি অন্য কোনও কারণ রয়েছে, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।
জানা গিয়েছে উত্তর ২৪ পরগনার সোদপুর পানিহাটির হরিশচন্দ্র দত্ত রোডের ওই আবাসনে দুই বোন বছর ৬১-র সবিতা চট্টোপাধ্যায় এবং ৫৭ বছরের কণিকা দত্ত একসঙ্গেই থাকতেন। প্রতিবেশীদের দাবি কারও সঙ্গে বিশেষ মিশতেন না তাঁরা। দেড় বছর আগে বড় বোনের স্বামী মারা যান। তারপর থেকে দুই বোন একসঙ্গেই থাকতেন। কয়েকদিন ধরে দুই বৃদ্ধাকে দেখতে পাননি প্রতিবেশীরা। এক আত্মীয়া ডাকাডাকি করে সাড়া না পেয়ে ভেতরে ঢুকতেই ২ বোনের দেহ দেখতে পান। এরপরেই প্রতিবেশীদের খবর দেওয়া হয়।
পরে খড়দা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। তবে ঠিক কিভাবে মৃত্যু তা স্পষ্ট নয়।