হুমায়ুনের দলের প্রার্থী হতেই কাজ গেল মহিলা সিভিকের

0
161
ছবি সৌজন্যে : নিজস্ব
তৃণমূল ছেড়ে হুমায়ুনের দলে যোগ দিয়ে প্রার্থী হতেই চাকরি গিয়েছে মহিলা সিভিক ভলান্টিয়ারের। অভিযোগ কোনও কারণ ছাড়াই রাতারাতি মুস্তারা বিবিকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।
যদিও মুস্তারা বিবির দাবি এমনটা হবেন তিনি জানতেন। মুস্তারা বিবিকে মালদার বৈষ্ণবনগর বিধানসভার প্রার্থী করেছেন হুমায়ুন কবির। মুসকেরা বিবির স্বামী স্থানীয় তৃণমূল নেতা। মুস্তারাও সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন। এদিকে স্ত্রীর চাকরি যেতেই মুস্তারা বিবির স্বামী কুরবান আনসারি বলেছেন ছাব্বিশের ভোটে তৃণমূলের সঙ্গে লড়াই হবে না। লড়াই হবে বিজেপির সঙ্গে। তৃণমূল তিন নম্বরে থাকবে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ড জানিয়েছেন হুমায়ুন কবির উন্মাদের মত কথা বলছেন।
নোটার থেকেও কম ভোট পাবেন হুমায়ুন। এদিকে মালদা দক্ষিণের বিজেপির সহ সভাপতি তারক ঘোষ জানিয়েছেন হুমায়ুন কবিরের দল টিএমসির একটা পার্ট।