গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National এয়ার পিউরিফায়ারে ১৮% জিএসটি! দিল্লি হাইকোর্টের তোপে কেন্দ্র 

    এয়ার পিউরিফায়ারে ১৮% জিএসটি! দিল্লি হাইকোর্টের তোপে কেন্দ্র 

    0
    122
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দিল্লির বায়ুদূষণ নিয়ে ফের আদালতের প্রশ্নের মুখে পড়ল কেন্দ্রীয় সরকার। বায়ুদূষণ থেকে মুক্তি দিতে না-পারলে এয়ার পিউরিফায়ার-র উপর জিএসটি কমিয়ে দেওয়া হোক।
    বুধবার কেন্দ্রকে এমনটাই পরামর্শ দিয়েছে দিল্লি হাইকোর্ট। উদ্ভূত পরিস্থিতির কথা বিবেচনা করে সাময়িক ভাবে বায়ু শোধনকারী যন্ত্রে জিএসটি কমানোর প্রস্তাব দেয় আদালত। সম্প্রতি জিএসটি পরিকাঠামোয় বেশ কিছু পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার।
    বর্তমানে বায়ু শোধনকারী যন্ত্রের উপর ১৮ শতাংশ জিএসটি নেওয়া হয়। তা কমিয়ে ৫ শতাংশ করার দাবিতে একটি মামলা হয়েছে হাইকোর্টে। মামলাকারীর দাবি বায়ু শোধনকারী যন্ত্রকে একটি মেডিক্যাল ডিভাইস হিসাবে বিবেচনা করা হোক। এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে আলোচনা করে আদালতে সিদ্ধান্ত জানানোর জন্য বলেছে আদালত।