গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata রাজ্যজুড়ে শীতের ঝোড়ো ব্যাটিং, ১৩-য়  নামল শহরের পারদ 

    রাজ্যজুড়ে শীতের ঝোড়ো ব্যাটিং, ১৩-য়  নামল শহরের পারদ 

    0
    194
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বড়োদিনে একধাক্কায় পারদ পতন শহরে।  দীর্ঘ ৯ বছর পর  শীতলতম বড়দিন এটিই।  

    ভোর থেকেই কুয়াশার চাদর মুড়ি দিয়েছে তিলোত্তমা।  বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি ছুঁয়েছ, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। ফলে বর্ষশেষের ছুটির মরসুম জুড়েই শীতের আমেজে ভাসতে পারবেন রাজ্যবাসী। পাল্লা দিয়ে দার্জিলিঙের তাপমাত্রাও নেমে দাঁড়িয়েছে  ৩.২ ডিগ্রিতে । এছাড়াও উত্তরবঙ্গের অন্য জেলার তাপমাত্রাও নিচের দিকে। ফলত উত্তরবঙ্গেও রয়েছে ভরপুর শীতের আমেজ ।অন্যদিকে, পশ্চিমের জেলাগুলিরও তাপমাত্রা এক অঙ্কের ঘরে পৌঁছে গিয়েছে। জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গজুড়েও ।  বড়দিনে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম তাপমাত্রা হয়েছে শ্রীনিকেতনে— ৮.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, সিউড়িতে ৯ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে ১৩ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১০ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ৯.১ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমে যেতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস । তার পরের চার দিনে তাপমাত্রায় বিশেষ হেরফেরের সম্ভাবনা নেই।

    আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে।