রিয়াল ছেড়ে লিঁওতে এনদ্রিক

0
202
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

রিয়াল মাদ্রিদ থেকে লিয়েনে ফরাসি ক্লাব লিঁওতে যোগ দেওয়ার পর ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এনদ্রিকের উদ্দেশে হৃদয়ছোঁয়া বার্তা পাঠিয়েছেন তারই স্বদেশি সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র।নিয়মিত খেলার সুযোগের খোঁজে সান্তিয়াগো বার্নাব্যুয়ের আলো ঝলমলে মঞ্চ থেকে সরে এসে লিগ আঁ-তে পা রাখছেন ১৯ বছর বয়সী এনদ্রিক।

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে রিয়াল মাদ্রিদে নিজের জায়গা পাকাপোক্ত করতে না পারায় এই লোন মুভকে ক্যারিয়ারের বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবে দেখছেন তিনি। অলিম্পিক লিঁও সোশ্যাল মিডিয়ায় এক উৎসবমুখর ভিডিওতে এনদ্রিককে নতুন ৯ নম্বর জার্সিতে লঞ্চ করে।ক্রিসমাস লাইটের মাঝে হাঁটতে হাঁটতে ক্যামেরায় হাসিমুখে তিনি বলেছেন, ক্রিসমাস আগেভাগেই এসে গেছে। ২৯ ডিসেম্বর তিনি নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। তবে ফরাসি নিবন্ধন বিধির কারণে ৩ জানুয়ারির লিগ ম্যাচে মোনাকোর বিপক্ষে তার অভিষেক হচ্ছে না, চুক্তি ১ জানুয়ারির আগে আনুষ্ঠানিকভাবে কার্যকরও হবে না।ইনস্টাগ্রামে ভিনিসিয়ুস লিখেছেন,আমার ভাই বব, শুভকামনা।এদিকে,এই সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে এনদ্রিকের উপস্থিতি মাত্র চার ম্যাচে, যা তার আগমনের সময়কার প্রত্যাশার সঙ্গে বেমানান।আগের কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথম সিজনে তিনি ২২ ম্যাচ খেলেছিলেন। সুযোগের ঘাটতিতে নিয়মিত খেলাই এখন তার প্রধান লক্ষ্য।২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ম্যাচ টাইমের গুরুত্ব অপরিসীম।

আনচেলত্তি আগেই বলেছিলেন,ফর্মই শেষ কথা, নাম নয়।লিঁওতে নিয়মিত খেলতে পারলে জাতীয় দলে ফেরার পথ মসৃণ হবে এনদ্রিকের জন্য।