চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন কিস্কু

0
321
ছবি সৌজন্যে : নিজস্ব
চলে গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন  কিস্কু। বুধবার রাতে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ৮৩ বছরের উপেন কিস্কুর।
সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেয়েছিলেন উপেন  কিস্কু। এরপর তাঁকে বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে ভতি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর। বাঁকুড়ার রাইপুর বিধানসভার ৮ বারের বিধায়ক ছিলেন  কিস্ক। দলের তরফে জানানো হয়েছে কলেজ, স্কুল থেকে আদিবাসীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে গিয়েছেন উপেন  কিস্কু। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে।
এরাজ্যের আদিবাসীদের অধিকার রক্ষার আন্দোলনের অন্যতম মুখ উপেন  কিস্কুর মরদেহ সিপিএমের বাঁকুড়া জেলা অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়েছেন সিপিএমের নেতাকর্মীরা।