দীপু হত্যার প্রতিবাদ, বাংলাদেশে শো বাতিল রশিদ পুত্র আরমানের

0
130
ছবি সৌজন্যে : এক্স
দীপু দাসের হত্যার প্রতিবাদে বাংলাদেশে সব শো বাতিল করেছেন রশিদ পুত্র সঙ্গীতশিল্পী আরমান খান। ভবিষ্যতেও কোনওদিন বাংলাদেশে পারফর্ম করবেন না বলে জানিয়েছেন তিনি।
সঙ্গীতশিল্পী আরমানের বক্তব্য সাধারণত দুটো বিষয়ে তিনি চিন্তিত। ওখানে যেভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, সেটা ভীষণ অনৈতিক। দ্বিতীয়ত যেভাবে ওরা বাদ্যযন্ত্র ভাঙচুর করেছে। একজন সঙ্গীতশিল্পী হিসেবে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। তাঁর ক্ষোভ এত কিছুর পরেও কেন বাংলাদেশের শিল্পীদের মুখে প্রতিবাদের ভাষা নেই।
যেভাবে বাদ্যযন্ত্রের ওপর আঘাত হানা হয়েচে, সেটা একজন সঙ্গীতশিল্পীর অপমান। পাশাপাশি যেভাবে মানুষকে মারা হচ্ছে এটা কখনও মেনে নেওয়া যায় না।