ওয়াকফ সম্পত্তি পোর্টালে দ্রুত তুলতে আবেদন ওয়াকফ বোর্ডের

0
148
ছবি সৌজন্যে : নিজস্ব

ওয়াকফ সম্পত্তি পোর্টালে তোলার আবেদন করেছে রাজ্যের ওয়াকফ বোর্ড। যদিও আগে এরাজ্যে ওয়াকফ আইন কার্যকর হতে দেবেন না বলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুর্শিদাবাদ, মালদা সহ রাজ্যের একাধিক জেলায় আন্দোলনে পথে নেমেছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করলেও সুপ্রিম কোর্ট আইনের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি। শেষপর্যন্ত ওয়াকফ সংশোধনী আইন মেনে নেয় রাজ্য সরকারও। রাজ্যের সমস্ত ওয়াকফ সংক্রান্ত তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করার নির্দেশ দেয় নবান্ন। ওয়াকফ বোর্ডের তরফে পোর্টালে কিভাবে সম্পত্তি আপলোড করতে হবে তার জন্য হেল্প ডেক্স খোলা হয়েছে।

প্রাক্তন বিচারপতি সাহিদুল্লাহ মুন্সি শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যাঁরা এখন সম্পত্তির খতিয়ান দেননি, তাদের নতুন পোর্টালে দ্রুত আপলোড করতে আবেদন করা হয়েছে।