নথি হাতে শুনানিতে ভোটারদের লাইন

0
99
ছবি সৌজন্যে : নিজস্ব

খসড়া ভোটার তালিকার পর শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর শুনানি। প্রথম ধাপে ডাকা হয়েছে নো ম্যাপিংয়ের ৩২ লাখ ভোটারকে।

বিএলও, ইআরও, এইআরও ছাড়াও শুনানিতে মাইক্রো অবজার্ভাররা থাকছেন। শুনানির জন্য ৪ হাজার ৬০০ মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে। রাজ্যের ৩ হাজার ২৩৪টি হিয়ারিং সেন্টার করা হয়েছে। কলকাতার সংখ্যাটা ১২১। প্রত্যেক বিধানসভায় ১১টি করে হিয়ারিং কেন্দ্র থাকছে। শনিবার বিভিন্ন হিয়ারিং সেন্টারে ভিড় করেছেন মানুষজন। জোসেফ বিল্ডিং, হরিমোহন ঘোষ কলেজ, মিত্র ইনস্টিটিউট সহ কলকাতার বিভিন্ন হিয়ারিং সেন্টারে নথি হাতে ভোটাররা লাইন দিয়েছেন। মূলত ২০০২-র ভোটার তালিকার সঙ্গে যাদের লিঙ্ক পাওয়া যাচ্ছে না তাদেরকেই ডাকা হয়েছে শুনানিতে।

৮৫-র ঊর্ধ্বে যে সমস্ত ভোটাররা রয়েছে তাদের বাড়িতে গিয়ে শুনানি করা হবে। এদিকে ট্রেনিংয়ের অংশগ্রহণ না করা ৭৭৮ জন মাইক্রো অবজার্ভারকে শোকজ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে।