এসআইআর-এ প্রয়োজনীয় ১২ নথি

0
83
ছবি সৌজন্যে : নিজস্ব
কলকাতা থেকে জেলা সকাল থেকেই এসআইআর শুনানি নিয়ে চরম তৎপরতা দেখা গিয়েছে। নথিপত্র নিয়ে লাইনে দাড়িয়েছেন খসড়া তালিকায় নাম না থাকা বহু মানুষ। এসআইআর-এ প্রয়োজনীয় যে ১২ টি নথি মান্যতা দিয়েছে তা হল কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী হিসেবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র।
১৯৮৭ সালের জুলাইয়ের আগে ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসি বা স্থানীয় প্রশাসনের দেওয়া যেকোনও নথি। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের কোনও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনও নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল, আধার কার্ড। যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তাতে তিনটি ধাপে ভোটারের পরিচয় যাচাই করা হয়েছে। প্রোজনি ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় পরিবারের কারও নাম ছিল। সেই অনুযায়ী ব্লাডলাইন তৈরি করা হয়।
এছাড়া সেল্ফ ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের তালিকায় যাঁদের নিজেদের নাম ছিল এবং নো ম্যাপিং অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নিজেদের নামও ছিল না, আবার কোনও যোগসূত্রও পাওয়া যায়নি।