গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Sports হ্যামস্ট্রিং চোট,মাঠ ছাড়লেন অ্যাটকিনসন

    হ্যামস্ট্রিং চোট,মাঠ ছাড়লেন অ্যাটকিনসন

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    অ্যাশেজ সিরিজে চোট-দুশ্চিন্তা যেন পিছু ছাড়ছেই না ইংল্যান্ডের।এবার সেই তালিকায় যুক্ত হলেন গাস অ্যাটকিনসন।

    চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ অ্যাশেজ টেস্টের দ্বিতীয় দিনের সকালে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন ইংলিশ পেসার।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নিজের বোলিং স্পেলের পঞ্চম ওভারের শেষ ডেলিভারির পর বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন অ্যাটকিনসন। এরপরই মাঠ ত্যাগ করেন ২৭ বছর বয়সী এই পেসার। ইংল্যান্ড দল জানিয়েছে, হালকা ব্যথা অনুভব করায় তাকে কিছু সময় মাঠের বাইরে রাখা হয়েছে এবং আগামী কয়েক ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার মূল্যায়ন করা হবে। রবিবার,৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট। তার আগে অ্যাটকিনসনের এই চোট ইংল্যান্ড শিবিরে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।এরই মধ্যে চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন দুই অভিজ্ঞ পেসার মার্ক উড ও জোফরা আর্চার। হাঁটুর চোটে উড এবং সাইড স্ট্রেইনে আর্চারকে হারিয়েছে ইংল্যান্ড। উডের বিকল্প হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাথু ফিশারকে। এই সিরিজে এখনো মাঠে নামার সুযোগ পাননি ইংল্যান্ডের দুই পেসার ফিশার ও ম্যাথু পটস।চলতি অ্যাশেজের প্রথম দুই টেস্টে অ্যাটকিনসনের পারফরম্যান্স ছিল হতাশাজনক।

    দুই ম্যাচে তিনি শিকার করতে পেরেছিলেন মাত্র তিন উইকেট। ফলে অ্যাডিলেড টেস্টে তাকে একাদশের বাইরে রাখা হয়। তবে আর্চারের চোটের কারণে বক্সিং ডে টেস্টে আবারও দলে ফেরেন পেসার গাস অ্যাটকিনসন।