গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home West Burdwan আসানসোলে এসআইআর শুনানিতে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি

    আসানসোলে এসআইআর শুনানিতে তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি

    0
    370
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর হিয়ারিং ঘিরে তৃণমূল, বিজেপি ধস্তাধস্তিতে ধুন্ধুমার আসানসোল। জানা গিয়েছে আসানসোলের মনিমালা গার্লস স্কুলে হিয়ারিং সেন্টারের বাইরে একটি হেল্ফ ডেক্স করেছিল বিজেপি।

    অভিযোগ সেখানেই তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। যদিও তৃণমূলের দাবি হেল্প ডেক্সের নামে দলীয় পতাকা লাগিয়ে ক্যাম্প করছিল বিজেপি।

    সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে। যদিও খবর পেয়ে পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেয়। যারা হিয়ারিংয়ের নোটিস পেয়েছেন তাদেরকেই স্কুলের ভিতর ঢুকতে দেওয়া হয়।