
এসআইআর নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন দলের সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলেছেন ভোটার তালিকায় নাম না উঠলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে।
বাজেয়াপ্ত করা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোনও সুযোগ সবিধে মিলবে না বলে দাবি করে আশঙ্কা বাড়িয়েছেন। তিনি আরও বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ডিটেনশন ক্যাম্প বানাবেন। যাদের নাম উঠবে না তাদের ওই ক্যাম্পে রাখা হবে। কোনও সুবিধে মিলবে না। সিতাইয়ের সভায় বক্তব্য রাখতে গিয়ে অনন্ত মহারাজ বলেছেন কে কোন দেশি, তা কে প্রমাণ করবে। যাদের হাতে খাতাকলম, তারা নিজেরাই তো বাংলাদেশি, পাকিস্তানি।
অনন্ত মহারাজ বলেছেন তিনি জানতে চান এভাবে কি করে প্রমাণ হবে বাংলাদেশি কিনা। অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে কার্যত শোরগোল পড়েছে।
