গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National ধর্ষণ-হুমকিতে অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের স্বামী

    ধর্ষণ-হুমকিতে অভিযুক্ত বিজেপি কাউন্সিলরের স্বামী

    0
    45
    ছবি সৌজন্যে : এক্স
    মধ্যপ্রদেশে বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণ ও লাগাতার যৌন হেনস্তার অভিযোগ সামনে আসতেই উত্তাল রাজ্য রাজনীতি।
    অভিযোগ, ক্ষমতার জোরেই এক মহিলাকে ধর্ষণ ও দীর্ঘদিন ধরে যৌন হেনস্তা করে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, প্রকাশ্যে বুক ফুলিয়ে দাবি করছেন, তাঁর কিচ্ছু হবে না। ভিডিওটি ভাইরাল হয়েছে দ্রুত। প্রশ্নের মুখে প্রশাসন ও পুলিশি তৎপরতা। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভাইরাল হওয়া ভিডিওতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁর নাম অশোক সিং।
    তিনি মধ্যপ্রদেশের রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলরের স্বামী। ভিডিওতে দেখা যায়, নির্যাতিতা কান্নায় ভেঙে পড়ে অশোক সিংকে হুঁশিয়ারি দিচ্ছেন, বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরবেন। জবাবে অভিযুক্তের ঠান্ডা মাথার মন্তব্য, তাঁর কে কী করবে? কিস্যু হবে না। কিন্তু অভিযোগ জমা দেওয়ার পর পাঁচদিন কেটে গেলেও এখনও পর্যন্ত অশোক সিংকে আটক বা গ্রেফতার করা হয়নি।