এসআইআর : কাকলিকে আক্রমণে বিজেপি 

0
96
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার মিথ্যা বলতে গিয়ে আবারও ধরা পড়েছেন। ফেসবুক পোস্টে নথি সহকারে এমনই দাবি করেছে বঙ্গ বিজেপি।
বিজেপির দাবি, এসআইআর-র শুনানিতে তাঁকে ডাকায় তিনি দোষ চাপাতে চেয়েছিলেন নির্বাচন কমিশন ও এসআইআর প্রক্রিয়ার ঘাড়ে। কিন্তু আসল কারণ হলো, তাঁর ফর্মে সাদা কালির দাগ রয়েছে। অর্থাৎ সাদা কালি দিয়ে লেখা মুছেছেন, যা এসআইআর প্রক্রিয়ার নিয়মের বাইরে। তিনি অবশ্য তাঁর নেত্রীর মতোই কাজ করেছেন, মিথ্যা বলা, মানুষকে বিভ্রান্ত করা।
এর আগেও তিনি কলকাতার পার্ক স্ট্রিট ধর্ষণ ঘটনায় বলেছিলেন, ওটা ধর্ষণ নয় – একজন মহিলা আর তাঁর ক্লায়েন্টের মধ্যে ভুল বোঝাবুঝি।