গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home South 24 Pgs বিজেপির বিএলএ ২-কে মারধর, অভিযুক্ত তৃণমূল

    বিজেপির বিএলএ ২-কে মারধর, অভিযুক্ত তৃণমূল

    0
    94
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাতের অন্ধকারে বিজেপির বিএলএ ২-কে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়কের ভাই-সহ ৮ জনের বিরুদ্ধে।
    এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজার ব্লকের রামভদ্রপুর গ্রামে। অভিযোগ, মৃত ভোটার কেটে দেওয়ার অপরাধে রাতের আধারে বিএলএ ২ বিজেপি কর্মীকে ও তাদের সহকর্মী-কে বেধড়ক মারধরের অভিযোগ শাসক দলের মন্দির বাজারের বিধায়কের ভাই বাসুদেব হালদার সহ তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে। আহত ব্যক্তির নাম পরিমল সরদার বিজেপি নির্ধারিত বিএলএ ২।
    পরিমল সরদারের স্ত্রী উর্মিলা সরদার আটজনের বিরুদ্ধে এবং অন্যান্যরা ও জড়িত বলে রবিবার সন্ধ্যা নাগাদ এফআইআর দায়ের করেছেন মন্দির বাজার থানায়। মন্দিরবাজার থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন।