গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International যুদ্ধের মূল ২ জটের একটি কাটল! বলল জেলেনস্কি, সতর্ক ট্রাম্প

    যুদ্ধের মূল ২ জটের একটি কাটল! বলল জেলেনস্কি, সতর্ক ট্রাম্প

    0
    49
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক শেষ হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মূল দুই জটের মধ্যে একটি কেটেছে বলে বৈঠকের পর দাবি করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
    তবে ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে কিছুটা সতর্ক। তিনি জানিয়েছেন, ইউক্রেনে যুদ্ধ শেষের সমঝোতার চূড়ান্ত পর্যায়ে তাঁরা পৌঁছে গিয়েছেন। শেষ ধাপের আলোচনা চলছে। তবে এখনই শান্তিচুক্তির জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া যাচ্ছে না। শীঘ্রই যুদ্ধ থামবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেছেন। রাশিয়া এবং ইউক্রেনের বিরোধের প্রধান দুই কারণ ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের আধিপত্য।
    এই দুই নিয়েই সংঘাত চলছে।এদিকে, জেলেনস্কির সঙ্গে দেখা করার ঠিক আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। জানিয়েছেন, পুতিন শান্তি স্থাপনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। পুতিনের সঙ্গে ফোনালাপকে খুব ভাল এবং ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।