
বিভিন্ন রাজনৈতিক দলের বুথ স্তরের এজেন্ট অর্থাৎ বিএলএ ২ কোনও ভাবেই এসআইআর-এর শুনানিকেন্দ্রে ঢুকতে দেওয়া যাবে না। হুগলির ঘটনার পর জেলাশাসকদের মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
কমিশন জানিয়েছে, শুনানিকেন্দ্রে কোনও দলের এজেন্ট ঢুকলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। আবার, হুগলির মতো শুনানির প্রক্রিয়া আটকে রাখাও যাবে না। জেলাশাসকদেরই তা নিশ্চিত করতে হবে। বিএলএ-রা যেন শুনানিকেন্দ্রে না ঢোকেন এবং শুনানি যেন বন্ধ না-হয়— দু’টি বিষয় নিশ্চিত করতে হবে জেলাশাসককে।
চুঁচু়ড়া-মগড়া কেন্দ্র থেকে সোমবার অসিত জানান, অভিষেক এবং মমতা যে ভাবে নির্দেশ দেবেন, তিনি সে ভাবেই লড়বেন। যাকে-তাকে শুনানিতে ডেকে কমিশন সাধারণ মানুষকে হেনস্থা করছে।
