গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Entertainment বিজয়ের শেষ সিনেমার গান প্রকাশ

    বিজয়ের শেষ সিনেমার গান প্রকাশ

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স

    শিশুশিল্পী থেকে তামিল সিনেমার শীর্ষ নায়ক থালাপাতি বিজয়ের যাত্রা যেন রূপকথার মতো।ক্যারিয়ারের তুঙ্গে দাঁড়িয়ে অভিনয়কে বিদায় জানানোর আগে শেষ সিনেমা জন নায়াগানের অডিও গান প্রকাশ করেছেন তিনি, আর তাতে সাক্ষী হলো ৯০ হাজার ফ্যানে ভরা স্টেডিয়াম।

    মালয়েশিয়ার ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিলে আয়োজিত এই অনুষ্ঠানটি রীতিমতো উৎসবে রূপ নেয়। আলোকসজ্জায় ঝলমলে স্টেডিয়ামে প্রিয় তারকাকে একনজর দেখতে ভিড় করেন হাজারো ফ্যান ফলোয়ার। মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় ফ্যানেদের সঙ্গে সেলফিতে মেতেছেন বিজয়।অনুষ্ঠানে বিজয় বলেন, শ্রীলঙ্কার পর বিশ্বের অন্যতম বড় তামিল জনগোষ্ঠী রয়েছে মালয়েশিয়ায়।আপনারা আমার জন্য হলে দাঁড়িয়েছেন এ ঋণ শোধ করতে আমি আগামী ৩০-৩৩ বছর আপনাদের পাশে থাকব।তিনি আরও জানান,ফ্যানেদের প্রতি দায়বদ্ধতা থেকেই সিনেমা ছেড়ে রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য,বিজয়ের শেষ সিনেমা,জন নায়াগান মুক্তি পাবে আগামী ৯ জানুয়ারি। এইচ. বিনোদন পরিচালিত ছবিতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে।এছাড়া অভিনয় করেছেন ববি দেওল, শ্রুতি হাসান, প্রকাশ রাজ, প্রিয়ামণি, মমিতা বাইজুসহ আরও অনেকে। সিনেমাটির বাজেট প্রায় ৩০০ কোটি টাকা।এদিকে রাজনীতিতেও সক্রিয় বিজয়। নিজের গড়া দল তামিলাগা ভেটরি কাজাগমের প্রথম জনসভায় ইতোমধ্যে তিন লাখ মানুষের উপস্থিতি নজর কেড়েছে।

    ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন সেখানেই তার মূল প্রস্তুতি।রুপালি পর্দা থেকে রাজনীতির ময়দান ভক্তদের ভালোবাসা সঙ্গী করেই নতুন অধ্যায়ে পা রাখছেন থালাপাতি বিজয়।