গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment কৃতির অডিশনের ভিডিও ভাইরাল

    কৃতির অডিশনের ভিডিও ভাইরাল

    0
    167
    ছবি সৌজন্যে : এক্স

    অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি আবারও আলোচনায়,নতুন কোনো ছবি নয়, বরং ক্যারিয়ারের শুরুর দিকের একটি পুরোনো অডিশন ভিডিও ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে,মাত্র ২২ বছর বয়সে একটি অডিশনে অংশ নিচ্ছেন কৃতি।

    সেখানে তিনি একটি উদ্ধার দৃশ্যে অভিনয় করছেন এবং স্পষ্ট করে জানাচ্ছেন, দু’ পিস পোশাক পরতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না।কৃতি শ্যাননের এই প্রথম অডিশন টেপটি সম্প্রতি নতুন করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ ঘটনায় ফ্যানেদের প্রশংসার পাশাপাশি বলিউডে অডিশন–সংস্কৃতি, সংগ্রাম ও স্বজনপ্রীতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের অফ-শোল্ডার ফ্রিল দেওয়া পোশাকে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পরিচয় দিচ্ছেন কৃতি। তিনি বলেছেন, হাই, আমি কৃতি শ্যানন। আমার উচ্চতা ৫ ফুট ৯ ইঞ্চি, আর এগুলো আমার প্রোফাইল।এরপর তাঁকে যখন শুটিংয়ের তারিখ নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সম্মতি জানান।অডিশনের অংশ হিসেবে তাঁকে একটি নাটকীয় উদ্ধার দৃশ্যে অভিনয় করতে দেখা যায়,যেখানে ডুবে যাওয়ার একটি পরিস্থিতি তিনি মনোযোগ ও আন্তরিকতার সঙ্গে ফুটিয়ে তোলেন।ভিডিওর একপর্যায়ে কৃতি উল্লেখ করেন, দুই পিস পোশাক পরতে তিনি অস্বস্তি বোধ করেন। বিষয়টি জানানোর পরও তিনি একটি উদ্ধারের দৃশ্যে অভিনয় করেন।

    এতে বোঝা যায়, ক্যারিয়ারের একেবারে শুরুতেই তিনি শারীরিকভাবে চ্যালেঞ্জিং দৃশ্য করতে প্রস্তুত ছিলেন।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়।অনেকেই কৃতির চেষ্টা ও আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন, বিশেষ করে বর্তমান সময়ের তারকা–সন্তানদের সঙ্গে তুলনা টেনে।