গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata প্রবীণদের সমস্যা মেটেনি, বিএলএ-রা শুনানিতে থাকুক : পার্থ

    প্রবীণদের সমস্যা মেটেনি, বিএলএ-রা শুনানিতে থাকুক : পার্থ

    0
    49
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসআইআর প্রক্রিয়ার হিয়ারিংয়ে বয়স্কদেরও কেন অফিসে ডাকা হচ্ছে? কেন তাঁদের বাড়িতে যাচ্ছে না কমিশনের লোকজন? সোমবার সিইও দফতরে গিয়ে এই নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

    আর সেই অভিযোগ জানাতে গিয়েই সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। বৈঠকের মাঝে সিইও-র বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেছেন, কোনও সমস্যাগুলির কোনও সমাধান করা হচ্ছে না। কোনও পদক্ষেপও করা হচ্ছে না। তিনি বলেছেন, বয়স্ক নাগরিকদের যে সমস্যাগুলি নিয়ে বারবার জানানো হয়েছে, সেগুলির এখনও পর্যন্ত কোনও সমাধান হয়নি। এই পরিস্থিতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

    তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি বিষয়টি জাতীয় নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরা না হয়, তাহলে আবার এখানে ফিরে আসেবন। পাশাপাশি হিয়ারিংয়ে তৃণমূলের বিএলএ-রা থাকতে পারছে না এই নিয়েও সিইও-র কাছে অভিযোগ করেন পার্থরা।