
তৃণমূলের নেতামন্ত্রীরা জেলে গিয়েছেন তারপরেও বলা হয় রাজ্যে দুর্নীতি নেই। দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারকে আক্রমণ করেছেন অমিত শাহ।
তিনি বলেছেন এরাজ্যে এসএসসি থেকে পুরসভা সবেতেই দুর্নীতি হয়েছে। তাঁর কথায় এরাজ্যে মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল জেলে গিয়েছেন। শোভন চট্টোপাধ্যায় থেকে কুণাল ঘোষ তৃণমূলের একের পর এক নেতাকে জেল খাটতে হয়েছে। তারপরেই কীভাবে বলা হয় রাজ্যে দুর্নীতি নেই।
খোঁচা দিয়ে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দিতে পারবেন, যে তাঁর মন্ত্রীর ঠিকানা থেকে ২৭কোটি টাকা পাওয়া যায়। যা গুনতে নোট গোনার মেশিনও গরম হয়ে বন্ধ হয়ে যায়।






