
পশিমবঙ্গ সফরের শেষদিন তথা বছরের শেষদিনে উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মীদের জয়ের বার্তা দিয়েই ঠনঠনিয়া কালীবাড়িতে পৌঁছে যান তিনি।
মন্দিরে যখন দেবীমর্তির পুজো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভদেখাচ্ছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা।
উন্নাও গণধর্ষণ মামলায় অভিযুক্ত কুলদীপ সেঙ্গারের জামিন ও নিরাপত্তা দেওয়া, বিজেপিশাসিত রাজ্যে বাঙালিদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পুলওয়ামা জঙ্গি হামলায় অভিযুক্তদের এখনও কেন ধরা যায়নি তা নিয়েও বিক্ষোভ থেকে প্রশ্ন তোলা হয়েছে।







