
পশ্চিমবঙ্গে প্রথমে বামফ্রন্ট ও পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের আমলে লুটপাঠের কারণে শিল্প তলানিতে ঠেকেছে। এক্স পোস্টে নথি সহকারে এমনই দাবি করেছেন শুভেন্দু অধিকারী।
এক্স বার্তায় রাজ্যের বিরোধী দলনেতার দাবি, এই চার্টটি পশ্চিমবঙ্গের পুত্র-কন্যাদের সঙ্গে ৪৮ বছরের লুটপাট ও বামপন্থী ও তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়-র রাজের অপশাসনের করুণ বিশ্বাস ঘাতকতাকে উন্মোচিত করে। শুভেন্দুর দাবি, ১৯৬০ সালে তৃতীয় স্থান থেকে আজ লজ্জাজনক ভাবে ২৪ নম্বরে। মাথাপিছু আয় জাতীয় গড়ের চেয়ে ১৬% কম। শিল্প-কারখানা বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়ে গেছে, স্বপ্ন ভেঙে গেছে। যথেষ্ট হয়েছে।
এখন প্রকৃত পরিবর্তন এর সময়। বিজেপি বাংলার গৌরব পুনরুজ্জীবিত করবে; শিল্প, চাকরি, সকলের জন্য সমৃদ্ধি।







