বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এখন ভারত

0
86
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

জাপানকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের তকমা পেয়েছে ভারত।সরকারি সূত্র বলছে, এই মুহূর্তে ভারতের অর্থনীতির মোট মূল্য ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার।বৃহত্তম অর্থনীতির তালিকায় জাপানকে টপকে ভারত এখন চতুর্থ স্থানে।

একমাত্র আমেরিকা, চিন এবং জার্মানিই ভারতের চেয়ে এগিয়ে।অর্থমন্ত্রকের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে,এই মুহূর্তে ভারত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৃহৎ অর্থনীতি। যে গতিতে এগোনো যাচ্ছে তাতে ২০৩০ সালের মধ্যে ভারতের অর্থনীতির মূল্য দাঁড়াবে ৭.৩ ট্রিলিয়ন ডলারে।উল্লেখ্য ভারতের জিডিপি ২০২২ সালে ছিল সাড়ে তিন ট্রিলিয়ন মার্কিন ডলারের। ইতিমধ্যেই তা দ্বিগুণের কাছাকাছি। এই শতাব্দীর শেষেই তা প্রায় ৩ গুণ হয়ে ৭.৩ ট্রিলিয়ন ডলারে পরিণত হবে। এবং জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার কৃতিত্বও অর্জন করবে ভারত।এর আগে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার টার্গেট করেছিল, ২০২৭ সালের মধ্যে ভারতকে পাঁচ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হিসাবে তুলে ধরা।

ব্যাঙ্কিং বিনিয়োগ সংস্থা জেফ্রিসের অর্থনীতি মূল্যায়নের রিপোর্ট বলছে, ২০২৭ সালের মধ্যে পাঁচ ট্রিলিয়ন অর্থাৎ পাঁচ লক্ষ কোটি ডলারের অর্থনৈতিক শক্তিতে পরিণত হওয়ার লক্ষ্যমাত্রা পূরণ করে ফেলবে ভারত।